শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

সংবাদ সম্মেলনে জোরপূর্বক লিঙ্গ পরিবর্তন ও মানবপাচার চক্রের অভিযোগ

প্রথম সমাচার ডেস্ক ০২ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

জোরপূর্বক সুস্থ পুরুষদের অপহরণ করে লিঙ্গ পরিবর্তন, নির্যাতন এবং মানবপাচারের অভিযোগ তুলে একটি সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন ভুক্তভোগী বলে দাবি করা ব্যক্তি। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে এক ভুক্তভোগী দাবি করেন, তিনি জন্মগতভাবে একজন সুস্থ পুরুষ ছিলেন। ১৩ বছর বয়সে একটি চক্র তাকে অপহরণ করে জোরপূর্বক লিঙ্গ পরিবর্তন করায় এবং পরে ভারতে পাচার করে। দীর্ঘদিন নির্যাতনের পর তিনি পালিয়ে দেশে ফিরে আসতে সক্ষম হন বলে অভিযোগ করেন।

ভুক্তভোগীদের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক অর্থ আদায় এবং মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের অভিযোগ, চক্রটির সদস্যসংখ্যা ২০০ থেকে ২৫০ জনের মধ্যে এবং প্রতিবাদ করলে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়।

সংবাদ সম্মেলনে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের চক্রের মূল হোতা হিসেবে অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভুক্তভোগীরা সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে জোরপূর্বক লিঙ্গ পরিবর্তন, মানবপাচার ও চাঁদাবাজির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এছাড়া তারা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যদি জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করে, তাহলে অর্থ না দিয়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

 

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...