সোমবার (৬ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের ১১তম সভা শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান যে, আগামী ৮ এপ্রিল এই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। ঘোষিত সময়সূচী অনুযায়ী, তফসিল ঘোষণার এক মাস চার দিন পর অর্থাৎ ১২ মে মঙ্গলবার এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সচিব আরও উল্লেখ করেন যে, নির্বাচন কমিশন প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও পড়ুন:সপ্তাহের মধ্যে রামিসা ধ’র্ষণ ও হ’ত্যাকা’ন্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্ধারিত দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে বলে কমিশন থেকে নিশ্চিত করা হয়েছে।
