শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

দেশের সকল খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) খুলনার দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হাঁস-মুরগির খামার আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। প্রান্তিক পর্যায়ে খামারের সংখ্যা বাড়ানো গেলে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন সম্ভব হবে।

তিনি বলেন, তরুণদের কৃষি ও খামারভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে বেকারত্ব কমার পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তাও আরও শক্তিশালী হবে। এ সময় তরুণদের খামার গড়ে তুলতে উৎসাহিত করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

পরে প্রতিমন্ত্রী খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্ক সংলগ্ন ঝিলপুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং রূপসার জাবুসা টোটাল সি ফুড প্রসেসিং ফ্যাক্টরি পরিদর্শন করেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com