শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

সরকারকে একসঙ্গে দ্বিমুখী প্রোপাগান্ডা মোকাবিলা করতে হচ্ছে: আবু হানিফ

Icon প্রথম সমাচার ডেস্ক

বর্তমান সরকারকে একসঙ্গে দুই দিক থেকে ‘প্রোপাগান্ডা’ মোকাবিলা করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

তার দাবি, একদিকে সংসদে থাকা বিরোধীদল বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ও বিদেশে অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন আবু হানিফ। পোস্টে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে নিষিদ্ধ আওয়ামী লীগ ও বর্তমান বিরোধীদল ‘ঐক্যবদ্ধ’ রয়েছে।

আবু হানিফ বলেন, এসব প্রচারের জবাব দিতে সরকারের উচিত দ্রুত সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা। প্রোপাগান্ডার বিপরীতে তথ্য প্রকাশে দেরি হলে জনগণের মধ্যে ভুল বার্তা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন বিষয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সরকারের পক্ষ থেকে দ্রুত প্রতিক্রিয়া জানানো প্রয়োজন। সঠিক তথ্য জনগণের কাছে সময়মতো পৌঁছে দেওয়া না হলে অপপ্রচার জনমনে প্রভাব ফেলতে পারে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com