প্রথম সমাচার ডেস্ক:
সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত, কিন্তু সেখানকার জনগণকে তো এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এসব কথা জানান তিনি।
পোস্টে রাশেদ খাঁন লিখেন, ‘গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের দুর্বৃত্তায়ন, অগ্নিসংযোগ ও ডাকাতির কারণে পুলিশি ও আইনি সহায়তা, মোবাইল ব্যাংকিং সেবা, সাধারণ ব্যাংকি সেবা, চিকিৎসা সেবাসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে দায়িত্বরত কর্মকর্তাগণ ও ব্যবসায়ীরা। গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং এজেন্টরা দোকান চালু রাখলে আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে এসে টাকাপয়সা লুট করে নিয়ে যাচ্ছে। ব্যাংকের শাখাগুলোরও একই অবস্থা। যেকারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো সেবা দিতে পারছে না।’
তিনি আরও লিখেন, ‘দোকানপাট খোলা রাখলে মালামাল নিয়ে যাচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না। থানা ও হাসপাতাল পুড়িয়ে ছাই করে দিয়েছে। এক্ষেত্রে গোপালগঞ্জের সাধারণ মানুষ আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত ও তাদেরকে রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে আবদ্ধ না করলে পরিস্থিতি সহসাই স্বাভাবিক হওয়া কঠিন। সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত, কিন্তু সেখানকার জনগণকে তো এগিয়ে আসতে হবে। নতুবা রাষ্ট্রের টাকা ব্যায় করে সবকিছু সংস্কার করতে গেলে দেখা যাচ্ছে, তারা আবারও পুড়িয়ে দিচ্ছে।’
সূত্র: মূল প্রতিবেদন

মজুরি বোর্ড গঠনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আশুলিয়ায় শ্রমিক দলের আনন্দ র্যালি