প্রথম সমাচার ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। আজ বুধবার রাতে নগরীর আন্দরকিল্লায় আ জ ম নাছিরের বাসা এবং চশমা হিলে নওফেলের বাসায় পৃথকভাবে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি ও পাঁচলাইশ থানা-পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে।
আ জ ম নাছিরের বাসায় থাকা এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য বাসায় প্রবেশ করেন। এ সময় তাঁরা আ জ ম নাছির উদ্দিন কোথায় আছেন, তা জানতে চান। পরে বাসায় তল্লাশি চালিয়ে তাঁরা সেখান থেকে চলে যান।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, সেখানে পুলিশের অভিযান হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি: সহিংসতা মোকাবিলায় সতর্কতা বাড়াল পুলিশ
ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা