শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

সাভারে মাদ্রাসায় হামলা-লুট, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

Icon প্রথম সমাচার ডেস্ক

মামলায় বাদীর অভিযোগ, আসামিদের সঙ্গে মাদ্রাসার মার্কেট নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর ধারাবাহিকতায় রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইমাম হাসানের হুকুমে আসামিরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনীভাবে জনতাবদ্ধ হয়ে মাদ্রাসা ও মার্কেটে অনধিকার ভাবে প্রবেশ করে মাদরাসা মার্কেট দখলের চেষ্টা চালায়।

মাদ্রাসার সিকিউরিটি ইনচার্জ মো. আলতাব হোসেন (৬৫) বাধা হামলায় বাধা দিলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেন। আসামিরা মাদ্রাসার আসবাব পত্র দরজা, জানালা সহ প্রায় ২০টি সিসি টিভি ভাংচুর করে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি করেন। এছাড়া মাদ্রাসার লকারে রক্ষিত নগদ ২০ লাখ টাকা, দুটি ল্যাপটপ, ১০টি কম্পিউটার মনিটর লুটে নেন।

মামলায় দুই নম্বর আসামি জাকির হোসেন সাভারের ধামসোনা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি। মূলত মাদ্রাসা মার্কেট দখল নিয়ে বিরোধের জেরেই ইমাম হাসান ও জাকির হোসেন তাদের লোকজন নিয়ে মাদ্রাসায় হামলা ও লুটপাট করেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিএনপি নেতা জাকির হোসেন বলেন, সৈয়দ সানজিদের সঙ্গে মাদ্রাসার কোনো সম্পর্ক নেই। তিনি জোরপূর্বক মাদ্রাসাটি দখল করে রেখেছেন। তাই এলাকাবাসী তাদের ওখান থেকে বিতাড়িত করেছে।

মামলার আসামিদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত আছে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com