এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু বলেন, সারের ডিলারশিপ পাওয়া মো. মোশাররফ হোসেন সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে এমপি জসিম উদ্দিনের পিএস। এমপির পিএস হিসেবে তিনি সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন; তাহলে তাকে কেন সারের ডিলারশিপের দিকে নজর দিতে হবে? সারের ডিলারশিপ পাবেন দলীয় ত্যাগী নেতাকর্মীরা। তিনি পূর্বে ছাত্রলীগ করেছেন এবং শেখ রাসেল স্মৃতি রক্ষা সংসদ’র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের সাবেক এমপি ও জেলা নেতাদের সঙ্গে তার শত শত
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন সেন্টু লেখেন, আমাদের মাননীয় হাজী জসীম উদ্দীন জসিম এমপি সাহেবের থেকেও বুড়িচং উপজেলায় অনেক বড় নেতা আছে। বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে নিবেদিত কর্মী হিসেবে ১০ লাখ টাকার কাছে আর আওয়ামী লীগের কাছে হেরে গেলাম। যাক, আলহামদুলিল্লাহ, আমিন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন জসিম বলেন, সে (মোশাররফ হোসেন) দরখাস্ত করেছে কি না, আমি জানি না। আমি এ বিষয়ে কোনো তদবির করিনি।
এদিকে সারের ডিলারশিপের বিষয়ে বক্তব্য জানতে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন জসিমের ব্যক্তিগত সহকারী মো. মোশাররফ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

আমেরিকা বা ভারতের নয়, মদিনার ইসলাম চাই: ফয়জুল করীম