তিনি অভিযোগ করে বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের।
তাঁরা সরকারকে বিভ্রান্ত করতে দলীয় লোকজনের মাধ্যমে এই সংকট তৈরি করে থাকতে পারেন। অন্যদিকে, যেসব জেলায় বিএনপির সংসদ সদস্য রয়েছেন, সেসব জেলায় সার নিয়ে কোনো সমস্যা হয়নি।
বর্তমান সরকারের সময়ে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন।
পরে গড়াই নদীর পাড়ে ঘোড়াইঘাট এলাকায় সেতু বাস্তবায়ন কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভায় প্রতিমন্ত্রী বলেন, কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। যত দ্রুত সম্ভব সেতু নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করে তা বাস্তবায়ন করা হবে।
মতবিনিময় সভায় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহাম্মেদ রুমী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহাম্মেদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় এমপির সংবর্ধনায় হাতাহাতি থেকে সংঘর্ষ, বিএনপি নেতা আখন্দকে বহিষ্কার