শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

সালমান মুক্তাদিরকে জুলাই সহযোদ্ধা উল্লেখ করে মাহফুজ বলল, ‘রাষ্ট্রে একটা অচলদশা দৃশ্যমান’

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও ভাঙচুর ও জমিতে হামলা প্রসঙ্গে সালমান মুক্তাদিরকে জুলাই সহযোদ্ধা উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে মাহফুজ আলম লিখেছেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও জুলাইয়ের সহযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ইঙ্গিত দিচ্ছে। সরকার গভর্ন্যান্স ফেইল্যুরের দিকে এগুচ্ছে। এ দুই ঘটনা ঢাকায় ঘটছে দেখে আমরা কথা বলছি। সারা দেশে এ ফেইল্যুর দৃশ্যমান। সহিংসতার শক্তি রাজনীতি ঠিক করে দিচ্ছে। যা অকার্যকর রাষ্ট্রের দিকে যাত্রার নামান্তর।

তিনি লিখেছেন, সরকার বিবিধ আইন বানিয়ে শক্তিশালী হতে চায়। কিন্তু রাষ্ট্র পরিচালনায় অযোগ্যতার প্রমাণ দিচ্ছে বারবার। মানে, সরকারের আয়ু বাড়ানোর চেষ্টা আছে ঠিকই। কিন্তু ডেলিভারির চেষ্টা কিংবা সদিচ্ছা দেখা যাচ্ছে না। ভেতরে বাইরে কে কি খেলছে, সেটা অজুহাত। আর মেজরিটির সরকার থেকে মানুষ অজুহাত শুনবে না।

সাবেক এ উপদেষ্টা লিখেছেন, রাষ্ট্রে একটা অচলদশা দৃশ্যমান, যা একটা পাওয়ার ভ্যাক্যুয়াম তৈরি করছে ও করবে। সে ভ্যাকুয়াম পূরণের কোনো রাজনীতি হাজির নাই। ফলে, জনগণের মধ্যে ১২ ফেব্রুয়ারি বন্দোবস্তের প্রতি আস্থা শিগগিরই নষ্ট হবে।

মাহফুজ আলম আরও লিখেছেন, ‘এ অচলদশার গোড়ায় আছে, রাষ্ট্র ও অর্থনৈতিক সংস্কার ও ফ্যাসিবাদীদের বিচারের ব্যর্থতা, সামগ্রিক গভর্ন্যান্স ফেইল্যুর, পুরাতন রাজনৈতিক সংস্কৃতি, জাতীয় ঐক্যের অভাব এবং টু-থার্ড মেজরিটির বড়াই। আইনের শাসনের বদলে শাসনের জন্য আইন বানালে ব্যর্থতাই নিয়তি হবে।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com