বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
Logo
×

সিদীপের সহযোগিতায় রেড ক্রিসেন্টের উদ্যোগে বাঁশখালীতে ১,৫০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ

প্রথম সমাচার ডেস্ক ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সিদীপের সহযোগিতায় রেড ক্রিসেন্টের উদ্যোগে বাঁশখালীতে ১,৫০০ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ

বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সিদীপ (CDIP)-এর সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে ১ হাজার ৫০০ জন মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে বাঁশখালী উপজেলার পুইছড়ি, কালীপুর, চাম্বল ও বাহারছড়া মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এরই অংশ হিসেবে ২২ আগস্ট ছনুয়া ইউনিয়নেও ২৫০ পরিবারকে বিতরণ করে সংগঠনটি। ছনুয়ার প্রায় প্রতি ওয়ার্ডে তারা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। তাদের সহযোগিতায় ছনুয়া ইউনিয়নে ছনুয়া ফ্রেন্ড সোসাইটির প্রতিনিধিরা সার্বিক সহযোগিতায় কাজ করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

মানবিক এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা ও সহমর্মিতার জন্য সিদীপ (CDIP)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সমন্বিত মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...