আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আতিকুর রহমান মুজাহিদ। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী করা হয়েছে শেখ ফজলুল করিম মারুফকে।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনেও নিজেদের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক অবস্থান তুলে ধরতেই এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
এর আগে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্রভাবে অংশ নিয়ে রাজনৈতিক মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
