আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. দিলারা চৌধুরী।
তিনি বলেছেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে চাই না। ওনাকে রিজাইন দিতে হবে। কারণ, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি ফেল করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘মঞ্চ ২৪’ আয়োজিত এক মানববন্ধন থেকে তিনি এ দাবি জানান।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বর্তমান সরকারের সমালোচনা করে ড. দিলারা চৌধুরী বলেন, ‘২৪-এর অভ্যুত্থানের পরে আমি মনে করেছিলাম যে ভঙ্গুর রাষ্ট্রকে বিনির্মাণ করার দায়িত্ব ছিল আপনাদের। কিন্তু আপনারা তা করেননি। কারণ, আপনারা জুলাই গণভোটকে অস্বীকার করেছেন, এটাই জনগণের সঙ্গে আপনাদের প্রথম প্রতারণা।’

কুমিল্লায় এমপির সংবর্ধনায় হাতাহাতি থেকে সংঘর্ষ, বিএনপি নেতা আখন্দকে বহিষ্কার