প্রথম সমাচার ডেস্ক:
অভাবের সংসারে একটু স্বস্তি ফেরাতে চেয়েছিলেন তাঁরা। কেউ সন্তানের চিকিৎসার ঋণ শোধ করতে, কেউ কৃষিকাজের পাশাপাশি বাড়তি আয়ের আশায় গরু পালন শুরু করেছিলেন। কিন্তু এক রাতের চুরিতে তাঁদের সেই প্রচেষ্টা এখন অনিশ্চয়তার মুখে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের উডির টেক এলাকায় এক রাতেই তিন খামারির পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। শিমু বেগমের কাছে দুটি গাভী ছিল নতুন করে বাঁচার স্বপ্ন। সন্তানের চিকিৎসার জন্য মানুষের কাছ থেকে ধার করা টাকা পরিশোধের আশায় গরু পালন শুরু করেছিলেন তিনি। কিন্তু গরু দুটিই চুরি হওয়ায় আবারও ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। আতাবউদ্দিন হাদী কৃষিকাজের পাশাপাশি গরু পালন করতেন। তাঁর দুটি গাভীর আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। গোয়ালঘরের তালা ভেঙে গরু দুটি নিয়ে গেছে চোরেরা। মাহতাবউদ্দিন হাদীরও একটি ষাঁড় চুরি হয়েছে। রাত ২টা পর্যন্ত পাহারা দিয়েও শেষ পর্যন্ত গরুটি রক্ষা করতে পারেননি তিনি। স্থানীয় বাসিন্দারা বলেন, গরু পালন একটি পরিশ্রমসাধ্য কাজ। এর সঙ্গে পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা জড়িত। অথচ চুরির ভয়ে এখন অনেকেই গরু পালনের আগ্রহ হারাচ্ছেন। এভাবে চলতে থাকলে গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তাঁদের মতে, নিয়মিত পুলিশি টহল, চোরাই গরুর বাজার ও পরিবহন ব্যবস্থায় নজরদারি এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, গরু উদ্ধারে পুলিশ কাজ করছে। বিভিন্ন স্থানে খবর পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতাও প্রয়োজন। স্বাবলম্বী হওয়ার জন্য যাঁরা নিজের সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নিয়েছিলেন, তাঁদের সেই উদ্যোগ যেন অপরাধীদের কারণে থেমে না যায়-এমন প্রত্যাশা এলাকাবাসীর।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন