রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

হবিগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা আটক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বুল্লা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মোশারফ উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি সিংহগ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে মোশারফ হোসেনের কাছ থেকে ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

এ বিষয়ে লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডক্টর এম আখতার আহমেদ চৌধুরী স্বপন বলেন, কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। বিএনপিতে মাদক কারবারির কোনো স্থান নেই। অনৈতিক কর্মকাণ্ডের কারণে মোশারফকে আগেই মৌখিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ৯ নম্বর ওয়ার্ডের সবাই বিষয়টি জানেন।

তিনি আরও বলেন, তবে তার বিরুদ্ধে বহিষ্কারের কোনো আনুষ্ঠানিক চিঠি এখনো পাঠানো হয়নি। আগামী দু-এক দিনের মধ্যে তা পাঠানো হবে। বর্তমানে তিনি দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেল ৫টার দিকে ইয়াবাসহ মোশারফ হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com