তিনি বলেন, ‘আশেপাশের শিক্ষার্থীরা যে মতামত দিয়েছে সে মতামত নিয়ে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে গেলাম, পরবর্তীতে তারা এসএমটির মিটিং করল, সেখানে এপ্রুভ হল, পরবর্তীতে তারা বলল আমরা সিন্ডিকেট মিটিং করব, সিন্ডিকেট হওয়ার পরেও এটা সিনেটে মিটিং হলে সিদ্ধান্ত হবে। আজকে যখন সিনেটে আসলাম এখন আবার বলা হচ্ছে সিন্ডিকেট। এভাবে যদি শিক্ষার্থীদের পরিচয়ের কারণে বিক্ষিপ্ত করার সুযোগ করে দেওয়া হয়, সারা বাংলাদেশে বর্তমান সরকার আসার পরেও সংসদে বিল হয়েছে। প্রায় ১৮০টি অবকাঠামোর নাম পরিবর্তন হয়েছে। ফ্যাসিবাদের আইকনদের নামে যে নাম গুলো ছিল।’
তিনি আরও বলেন, ‘যেহেতু আমাদের শিক্ষার্থীদের মতামত গুলোকে বারবার অগ্রাহ্য করা হচ্ছে, এবং আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়ার পরেও এদিনেও যেহেতু শিক্ষার্থীদের মতামতকে অগ্রহ্য করছে সুতরাং আমরা ছাত্র সঙসদের প্রতিনিধি হিসেবে আমরা এ প্রোগ্রাম থেকে ওয়াকআউট করলাম। ধন্যবাদ।’

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি মধুপুর পীরের