দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি এবং এ রোগে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর মহাসচিব আল্লামা জালালুদ্দীন আহমদ।
তিনি বলেন, শিশুদের জীবন রক্ষায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। অবহেলা ও সমন্বয়হীনতার কারণে শিশু মৃত্যুর ঘটনা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
সোমবার ঢাকা মহানগর উত্তরের মাসিক নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা রুহুল আমিন, মাওলানা কাসেম মিয়াজী, মাওলানা শামসুল আলম ও মাওলানা আব্দুল কাদের সিরাজী; সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ ও মাওলানা আব্দুল্লাহ নাটোরী; প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনির হোসেন সিরাজী; প্রচার সম্পাদক নুর মুহাম্মাদ; অফিস সম্পাদক এইচ এম খোকন; বায়তুল মাল সম্পাদক মাওলানা মো. সাইফুল্লাহ; সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ কাসেমী; সহকারী প্রচার সম্পাদক মাওলানা জারীর আহমাদ এবং নির্বাহী সদস্যবৃন্দ।
