শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

হাম উপসর্গে এক দিনে আরও ৮ শিশুর মৃত্যু

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ৯৬১ জন। পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৫৪ জনের।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের সবাই হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৯ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৮৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের।

এ ছাড়া এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন এবং ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com