প্রিয় ইমামকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানায় মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
এসময় ইমামতি জীবনের অবসান-মুসল্লী ও গ্রামবাসীর চোখে জলে প্রিয় ইমামকে বিদায় জানাতে মসজিদের চত্বরে ভিড় জমেছে।আবেগজড়িত কণ্ঠে ইমাম মাওলানা হুমায়ুন কবির চৌধুরী বলেন, জীবনের বড় একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারাজীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।
বিদায় অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক এস.এম সুমন বলেন, এমন বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনিও আমাদের এলাকার বাসিন্দা। অসুস্থতাজনিত কারণে উনাকে বিদায় দিতে হয়েছে। তিনি এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। ইমামের পরবর্তী জীবন ভালো কাটুক এই দোয়া করছি।

নড়াইলে ভাসুরের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন বাড়িতে
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী