বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
বাঁশখালীর প্রাচীনতম সংগঠন

বাঁশখালী ছাত্র সংস্থার ৪১তম কার্যকরী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রথম সমাচার ডেস্ক ০৬ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘বাঁশখালী ছাত্র সংস্থা’র ৪১তম কার্যকরী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। ০৬ মার্চ ২০২৬ নগরী এক কিলোমিটার এলাকার মোহনা ক্লাবে, শুক্রবার এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

​সংস্থার ৪১তম কার্যকরী কমিটির সভাপতি হোছাইন মোহাম্মদ সোহেল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সোটিক এম্পোরিয়াম-এর স্বত্বাধিকারী মুজিবুল হক (রিপন)। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মিনি ল’ স্কুলের সিইও এডভোকেট রায়হান সোবহান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডি.জে.এ কর্পোরেশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক এডভোকেট মো. সরওয়ার কামাল এবং উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সাইফুল আজম কায়েস। বক্তারা বলেন, ছাত্রসমাজই একটি সুন্দর ও সুশৃঙ্খল দেশ গড়ার কারিগর এবং বাঁশখালী ছাত্র সংস্থা তার ঐতিহ্যের ধারাবাহিকতায় এলাকার ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে মিনহাজুল রহমান সিকদার, হাসান মোহাম্মদ জুনায়েদ রাসেল, মোহাম্মদ নেজাম উদ্দিন, তোফাজ্জল হোসেন সাকিব, হাফিজুর রহমান হিরো, মো. তাওহীদুল ইসলাম এবং মো. ওসমান গণি উপস্থিত ছিলেন।

​বর্তমান কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আকিব উদ্দীন, মো. আরিফুল ইসলাম, মো. শোয়াইবুল ইসলাম, সাঈদ নাঈম মোহাম্মদ আসিফ, তৌহিদ উল বারী, মোশাররফ হোসেন রাফি, তাশফিকুল আলম, জাবেদ হোসেন রিয়াদ, আহসান হাবিব, আজমাইন ইফতিকার শাফি, কে এম মুরাদ, আবদুল্লাহ আল মাহমুদ, আশরাফুল ইসলাম মাসুদ, মো. ওসমান এবং কার্যকরী সদস্য শাহাজান মোহাম্মদ জুয়েল, আবদুর রাফি, জিয়াউল হক, মনিরুল আলম, রিসাদুল ইসলাম ও জামিলুর রেজা তাসিফ প্রমুখ।

​সভাপতির সমাপনী বক্তব্যে হোছাইন মোহাম্মদ সোহেল সংগঠনের ঐক্য বজায় রেখে সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার করেন। সবশেষে সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...