বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
বাঁশখালী

এমপি জহিরুল ইসলামকে বাঁশখালী ছনুয়া ইউনিয়ন জামায়াতের নাগরিক সংবর্ধনা

প্রথম সমাচার ডেস্ক ০৮ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা ছনুয়া ইউনিয়নের উদ্যোগে নবনির্বাচিত এমপি জহিরুল ইসলামের নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ, ১৭ রমজান পবিত্র বদর দিবসে, শনিবার বিকাল ৩ টা থেকে ছনুয়া কাদেরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছনুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার আবদুর রশিদ ছানুবীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মু. আবদুল্লাহ আল মামুন ফয়সালের পরিচালনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের ১১ দলীয় জোটের নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।

বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মী, সমর্থক ও সাধারণের ব্যাপক উপস্থিতিতে পুরা মাঠ জনসমুদ্রে রূপ নেই। সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন সংসদ সদস্য জহিরুল ইসলাম।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাঈল, নায়বে আমীর আবদুর রহিম ছানুবী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম, চট্টগ্রাম অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজের পরিচালক লায়ন আমীরুল হক এমরুল কায়েস, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনা সদস্য এরফানুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন খেলাফতে মজলিসের সভাপতি মাওলনা হুবাইবুল ইসলাম, ছনুয়া ইউনিয়নের নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা কলিমুল্লাহ সাহেব, ছনুয়া ইউনিয়নের ওলামা বিভাগের আহব্বায়ক মাও আবুল হোসাইন নোমানী, মাও মীর মুহাম্মদ আদম সাহেব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাও আহসান উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি আইয়ুবুল ইসলাম, চট্টগ্রাম কামালে ইশকে মোস্তাফার প্রভাষক নাজেম উদ্দিন যুব বিভাগের সভাপতি এম এ হাসান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হোসাইন সহ জামায়াতের ইসলামীর দায়িত্বশীল গণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের মানুষ এমপিকে ফুলেল শুভেচছা ও বিভিন্ন সংবর্ধনা স্মারক প্রদান করেন। বক্তব্যে এমপি জহিরুল ইসলাম ছনুয়ার মানুষ সহ বাঁশখালীর মানুষের সাথে করা ওয়াদা পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...