এদিকে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গণসংযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। বিএনপি সমর্থকদের অভিযোগ ছিল, গণসংযোগে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের লোকজনও ছিলেন।
ওসি বলেন, জামায়াতের লোকজন আওয়ামী লীগের লোকজন নিয়ে সেখানে গণসংযোগ করতে গিয়েছিল এমন দাবি করেছে বিএনপি। পরে বিএনপির সমর্থক কিছু লোক বাধা দেয়। তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। তবে ঘটনার সময় পুলিশ কাউকে মারধরের অবস্থায় দেখেনি।
ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি। এখন শুনছি কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নোয়াখালীতে বিএনপি নেতার জমি দখল ও চলাচলের পথ বন্ধের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে