বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

‘পাপ কাহিনী’ নিয়ে আসছেন ভাবনা

বিনোদন সমাচার ০৯ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
গেল বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিরিজ ‘পাপ কাহিনী’ দর্শকের মধ্যে বেশ ভালো সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় আসছে এর দ্বিতীয় সিজন। চলতি বছরের জানুয়ারিতেই অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয় ঘোষণা দেন সিরিজটির দ্বিতীয় কিস্তির।

এখনো চলছে নতুন সিজনের শুটিং।

নতুন এই সিজনে আশনা হাবিব ভাবনাকে দেখা যাবে সুপারস্টারের স্ত্রীর চরিত্রে। এমনটা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।আশনা হাবিব ভাবনা বলেন, ‘এখানে আমার চরিত্রটা একজন সুপারস্টারের স্ত্রীর, যে সুপারস্টার কিনা পরকীয়ার আসক্ত। কিছুদিন আগেই আমার অংশের শুটিং শেষ করেছি।

কাজটা করে ভালো লেগেছে।’নতুন এই সিজনের গল্প কি দেশের কোনো তারকার জীবন থেকে অনুপ্রাণিত কি না, এমন প্রশ্নে ভাবনা বলেন, ‘এটা জয় ভাই (শাহরিয়ার নাজিম জয়) ভালো বলতে পারবেন। আমার মনে হয়, এটার উত্তর তার দেওয়া উচিত।’

এদিকে সুমন ধর পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি ওয়েবের শুটিং করেছেন ভাবনা।

এখনো প্রায় ১৫ শতাংশের মতো শুটিং বাকি বলে জানান তিনি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কিছু সিনেমা।উল্লেখ্য, শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘পাপ কাহিনী’র দ্বিতীয় সিজন আরো অভিনয় করেছেন রুনা খান, কুসুম শিকদার, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ। আসন্ন ঈদে সিরিজটি আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...