চট্টগ্রামের ফয়’স লেক এলাকার প্রিন্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৩ জন নারী-পুরুষকে আটক করেছে খুলশী থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, নগরীর ফয়’স লেক এলাকার প্রিন্স আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে অন্তত ১৩ জন নারী-পুরুষকে আটক করা হয়।
এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে
২৪ দিনের অবরোধে স্থবির সাজেকের পর্যটন শিল্প
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর