এর দ্বিতীয় পর্যায়ের আওতায় উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে যাত্রার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২ জন বাংলাদেশি শিক্ষার্থীর প্রথম দলকে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
এই বৃত্তি কর্মসূচির দ্বিতীয় ধাপের আওতায় পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়িত ‘আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপ’ লাভ করেছেন।
এর আগে, গত বছর এই কর্মসূচির প্রথম ধাপের আওতায় ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা শুরু করেন।
হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সাফল্য কামনা করেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষার্থীরা নিজ দেশের উজ্জ্বল ভবিষ্যতে অবদান রাখার পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন।

ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে
২৪ দিনের অবরোধে স্থবির সাজেকের পর্যটন শিল্প
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর