দ্বিতীয় অভিযোগে বলা হয়, আদালতের কার্যক্রম চলাকালে পিপি কামরুল হাসানের আচরণ ও বক্তব্য আদালতের শৃঙ্খলা, মর্যাদা ও ভাবমূর্তির পরিপন্থী এবং তাঁর পেশাগত আচরণের সঙ্গে অসংগতিপূর্ণ ছিল। নোটিশে আরও বলা হয়, প্রচলিত বিধি অনুযায়ী কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে সিনিয়র সহকারী সচিবের কাছে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
নোটিশের অনুলিপি শরীয়তপুরের জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে অ্যাডভোকেট কামরুল হাসানের বক্তব্য জানতে তাঁর চেম্বারে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে
২৪ দিনের অবরোধে স্থবির সাজেকের পর্যটন শিল্প
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর