পরে ঘটনাস্থলে থাকা পাঁচটি মোটরসাইকেল পুলিশ আটক করে। তবে এসব মোটরসাইকেলের মালিক বা ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রসঙ্গত, শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। এ বছর তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির খবরও প্রকাশিত হয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতার প্রভাবে দুর্নীতিবান্ধব উখিয়া ভূমি অফিস! টাকায় হয় ‘অসাধ্য সাধন’
বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছে: কর্নেল অলি
নিষিদ্ধ আওয়ামিলীগের চালু করা অপসংস্কৃতি, জামায়াত শিবিরও চর্চা করছে: আবু হানিফ