শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের

Icon প্রথম সমাচার ডেস্ক

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁনের দাবি, ২০১৯ সালে ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা অবস্থায় নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরি করেছিলেন। ওই শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্র ফেডারেশনের তৎকালীন দায়িত্বশীল নেতারা একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।রাশেদ খাঁন দাবি করেন, তদন্ত কমিটি বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযোগের সত্যতা পেয়েছিল। এরপর নাসীরুদ্দীন পাটওয়ারীকে ছাত্র ফেডারেশন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত অনেকেই বিষয়টি সম্পর্কে জানতেন। ল্যাপটপ চুরির অভিযোগে বহিষ্কারের পর নাসীরুদ্দীন পাটওয়ারী কিছু সময় রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন বলেও দাবি করেন তিনি। পরে এবি পার্টিতে যোগ দেওয়ার মাধ্যমে আবার সক্রিয় হন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

রাশেদ খাঁন দাবি করেন, এবি পার্টির নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ওই অভিযোগের বিষয়ে জানতেন না। তবে পোস্টের শেষাংশে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আরও একটি চুরির অভিযোগ তুলে তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com