জুবায়ের আহমেদ:
অযত্ম বা অবহেলা,
অস্থিরতা, বিষন্নতায় কাটছে আমার সারাবেলা,
ইচ্ছে করে ষোড়শীর মতো তেজস্বী হয়ে,
একটা চিৎকার দিয়ে বলি,
এ কেমন সময়ে আমাকে পৌঁছে দিলে তুমি,
কেনই বা বিভীষিকাময় পাঁচ ষোল আশিতে
পৌঁছালাম আমি।
যেখানে প্রাণ চঞ্চলতা নেই,
নেই স্বজনের হাসিভরা মুখ,
এমন এক যন্ত্রণাময় সময়ে,
বেঁচে আছি নিষ্প্রাণ দেহ নিয়ে,
জীবনের শেষটায় কেন এতো দুঃখ?
আরও পড়ুন:প্রমিতি নুসাইবা
