সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

আলো ছাড়াই আলো

Icon প্রথম সমাচার ডেস্ক
সাদিয়া সুলতানা রিমি:
মোমের আলো নেই আজ, তবু
চোখে তোমার নরম জ্যোৎস্না
নিভৃত ঘরে বসে তুমি
নিজেই যেন এক নীরব চাঁদ।
সাদা শাড়ির ভাঁজে লুকায়
অলিখিত কত গল্প,
চুপচাপ ঠোঁটের কোণে
হালকা হাসির অনুবাদ।
কোনো শব্দ নেই, নেই আহ্বান,
তবু কত কথা ভাসে
চোখের ভেতর ডুবে গেলে
সময়টাও থেমে আসে।
বিনোদিনীর মতো তুমি আজ
নিঃশব্দে হৃদয় ছোঁও,
আলো ছাড়াই আলোকিত
তুমি থাকলেই আলো হয়।
আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com