শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

মদিনার লাল মসজিদ: সাহাবির স্মৃতিবিজড়িত এক স্থাপনা

Icon প্রথম সমাচার ডেস্ক

অন্য বর্ণনায় আছে, হজরত রাবিয়া বিন মালিক (রা.)-এর বিয়ের অনুষ্ঠানে হজরত রাসুলুল্লাহ (সা.) উপস্থিত হয়েছিলেন।

মসজিদটির বিশেষ আকর্ষণ এর লাল ইটের নির্মাণশৈলী। মসজিদটি ১৪১০ হিজরি মোতাবেক ১৯৯০ খ্রিস্টাব্দে লাল ইট দিয়ে নির্মিত হয়। এর স্থাপত্যে তুর্কি ধাঁচের প্রভাব রয়েছে।

ছোট পরিসরের মসজিদটি মদিনার ঐতিহাসিক স্থাপনার বৈচিত্র্যের স্মারক। বিশেষ করে লাল ইটের ব্যবহার ও নির্মাণশৈলী প্রচলিত আধুনিক মসজিদগুলোর চেয়ে একে আলাদা পরিচিতি দিয়েছে।

সাহাবি হজরত রাবিয়া বিন মালিক (রা.) রাবিয়া ইবনে কাব আসলামি নামে পরিচিত ছিলেন। তিনি হজরত রাসুলুল্লাহ (সা.)-এর সেবক ছিলেন। বনু আসলাম গোত্রের এই সাহাবি আসহাবে সুফফার (মসজিদে নববির বারান্দায় বসবাসকারী দরিদ্র সাহাবি) অন্তর্ভুক্ত ছিলেন।

তিনি প্রায়ই হজরত রাসুলুল্লাহ (সা.)-এর দরজার বাইরে অবস্থান করতেন (যাতে প্রয়োজনের মুহূর্তে তিনি তাকে কাছে পান) এবং তার অজুর পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস এগিয়ে দিতেন। এভাবে নবী কারিম (সা.)-এর ওফাত পর্যন্ত তার খেদমত করতে থাকেন।

হজরত রাসুলুল্লাহ (সা.)-এর ওফাতের পর মদিনা থেকে একটু দূরে আসলাম গোত্রের এলাকায় চলে যান। মৃত্যু পর্যন্ত সেখানেই বসবাস করেন। তিনি ৬৩ হিজরিতে ইন্তিকাল করেন।

একবার নবী কারিম (সা.) খুশি হয়ে তাকে কোনো ইচ্ছা প্রকাশ করতে বললে, তিনি বলেছিলেন, ‘আমি জান্নাতে আপনার সাহচর্য চাই।’ তখন নবীজী (সা.) তাকে বেশি বেশি নফল নামাজ আদায় করার মাধ্যমে তার এ কাজে সহায়তা করতে বলেন। তিনি হজরত রাসুলুল্লাহ (সা.) থেকে প্রায় ১০০টির মতো হাদিস বর্ণনা করেছেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com