শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক

Icon প্রথম সমাচার ডেস্ক

এদিকে দুলাল আলমের ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে নিহতের এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাযায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় ও এলাকাবাসী এবং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক শতাধিক লোক অংশগ্রহণ করেন।

এ বিষয়ে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, বিষয়টি আমি জানতে পেরে তাৎখনিক ঘটনাস্থলে ছুটে আসি। তখন আমিসহ সকলে সাবেক ইউপি সদস্য দুলাল আলমের মাথায় বড় ধরনের আঘাতের চিহৃ দেখতে পেয়েছি। আমরা চাই, প্রকৃত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

তিনি আরো বলেন, দুলাল আলমের বাড়ি নোয়াপাড়া গ্রামের পূর্বপাড়া। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, তিনি আত্মীয়তার সম্পর্কের পরিচয়ে একই গ্রামের পশ্চিম পাড়া মুন্সী বাড়িতে প্রায় সময় আসতেন এবং তার মরদেহ উদ্ধারের আগের দিন সন্ধ্যায় তিনি এই বাড়িতে এসেছেন।

এদিকে সাবেক ইউপি সদস্য দুলাল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী ও ছেলে তামিম’সহ তার স্বজনরা জানান, নিহতের মাথা’সহ শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। তারা হত্যা দাবী করে বিষয়টির তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চাঁদপুরের হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, দুইজনকে সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে প্রেরণ এবং বাকি দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com