পুলিশ জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জাজিরার মাঝিরঘাট এলাকায় অভিযান চালানো হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাজেল মাদবরকে গ্রেপ্তার করে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাঝিরঘাট এলাকা থেকে জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবরকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ : আসিফ মাহমুদ