ছিনতাইয়ের ঘটনা পূর্বপরিকল্পিত উল্লেখ করে খুরশিদ আলম আমাদেরকে বলেন, এ ঘটনায় তিনি গত শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করতে যাচ্ছিলেন। এ সময় উপজেলা বিএনপির এক নেতা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তাঁকে থানায় যেতে বাধা দেন। পরে তিনি শনিবার সন্ধ্যায় মামলা করেছেন।
বক্তব্যের জন্য যুবদল নেতা এনামুল হক শাহীনের মোবাইল ফোনে কয়েকবার কল দিয়েও সংযোগ মেলেনি।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে শনিবার আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা মোজাম্মেল বহিষ্কার
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, মুখোশ-ফেস্টুনসহ গ্রেফতার ২