জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল উলামা সামিট-২০২৬’। সকাল ৯টায় শুরু হবে এ সামিট।
সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বুধবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এসব তথ্য জানান।
তিনি জানান, সামিটের মিডিয়া সমন্বয়ের দায়িত্ব পালন করবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রচার ও মিডিয়া সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।

ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুর একহাত নিলেন আইজেনকট
চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা—ট্রাম্প, সি ও পুতিন, আলোচনার বিষয় কী
পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো: ইসলামী ফ্রন্টের নেতা