সন্ধ্যায় উপাচার্যের কক্ষে যাওয়ার কথা
বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. নাজমুল হোসাইন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে তাঁর কক্ষে নিয়ে যাবেন। এরপর উপাচার্য গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই রামেবির অস্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শন করেন জামায়াতে ইসলামী, ছাত্রদল, যুবদল ও উলামাদলের নেতৃবৃন্দ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা সেখানে অবস্থান করেন।

নোয়াখালীতে বিএনপি নেতার জমি দখল ও চলাচলের পথ বন্ধের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে