শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

হত্যাচেষ্টা মামলায় আবারও গ্রেপ্তার সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর

Icon প্রথম সমাচার ডেস্ক

এর আগে পল্টন, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় দীপংকর তালুকদারকে গ্রেফতার দেখানো হয়েছিল। ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর হাইকোর্ট ওই তিন মামলায় তাকে জামিন দেন। পরে ১ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত ভাটারা থানার মামলায় তার জামিন বহাল রাখেন। তবে নতুন মামলায় গ্রেফতার দেখানোয় তার কারামুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত বছরের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দীপংকর তালুকদারকে গ্রেফতার করে। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এদিকে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানও চলছে বলে জানা গেছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com