তুমি আমাকে আগের মতোন ভালোবাসো না,
ঠিক বলছি, তুমি হেয়ালিপনায় ডুবেছো! আমায় ঘিরে যে উন্মাদনার জন্ম দিতে,
তা আজ হারিয়েছে অতল গভীর উন্মাদ – উত্তাল সাগরের ঢেউয়ে।
আমার কবিতা আর তোমার ভালো লাগে না,
গানটাও হয়তোবা পানসে মনে হয়, তবুও – যত হেলায় আমায় ঠেলে পাড়ি জমাও,
বহুদূরে আমায় ভুলতে পারবে না।
আমি তোমার গহীনে নি:স্বর্গ প্রেমের আর্তনাদ যা তুমি অনুভব করছো না !
শত ভোলার চেষ্টায় থাকো, করতে পারো অবহেলা।
আমি তখনো বলবো ঠিকই আমায় ভালো না বাসলেও খানিক মনের কোণে স্মৃতিচারণে রেখো।
লেখক পরিচিতি :
ইকরাম আকাশ ( ইকরামুল হক শাহ )
শিক্ষার্থী, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম।
ঠিকানা: আগ্রাবাদ,চট্টগ্রাম।
ই-মেইল : ekramakashauthor@gmail.com
