বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

প্রকৃত কৃষককে চিহ্নিত করে ‘কৃষক কার্ড’ দেবে সরকার : কৃষিমন্ত্রী

প্রথম সমাচার ডেস্ক ২৮ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে প্রকৃত কৃষককে চিহ্নিত করে সহায়তা দেবে সরকার। কৃষি ঋণ, সার, বীজ ও প্রযুক্তি সহায়তা প্রদানে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (২৮ মার্চ) রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কর্মপরিকল্পনা ও বাজেট প্রাক্কলন সংক্রান্ত ওই সভায় মন্ত্রী বলেন, ‘কৃষক কার্ড কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে। এই কার্ড ব্যবহার করে কৃষকেরা বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ ডাটাবেজের আওতায় আসবেন। এর ফলে ফসলের অপচয় হ্রাস পাবে এবং কৃষি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরবে।’

 

সভায় কৃষি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষক কার্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রি-পাইলটিং কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলার কাজ চলছে, যা আগামীকাল ২৯ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। আগামী পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বলে সভায় জানানো হয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...