এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ বেলাল হোসেন। তিনি আমাদেরকে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কর্মী ও ইউনিট বায়তুল মাল সম্পাদক মোঃ আফসার আলীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি যে অবস্থায় ইন্তেকাল করেছেন, তা প্রমাণ করে তিনি আল্লাহর একজন খাঁটি গোলাম ও একনিষ্ঠ ধর্মপ্রাণ বান্দা ছিলেন।
তিনি আরও বলেন, “ব্যক্তিজীবনে তিনি ছিলেন নম্র, ভদ্র ও অমায়িক ব্যবহারের অধিকারী। পাশাপাশি সাংগঠনিক জীবনেও ছিলেন অনুগত ও একনিষ্ঠ কর্মী। মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাত কামনা করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উত্তম ধৈর্য ধারণের জন্য দোয়া করছি।”

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ আখ্যা দিলেন এমপি নাসের রহমান
রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী