যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
ঢাকার মার্কিন দূতাবাস আজ বুধবার (২১ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন পুষ্টিগুণসম্পন্ন গম কিনেছে। এর মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
মার্কিন দূতাবাসের মতে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারত্ব আরও শক্তিশালী করছে।

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
শীতের আগমনী বার্তাতেও সবজির বাজারে স্বস্তি নেই, কেজিতে ২০০ টাকায় বিক্রি হচ্ছে টমেটো
আজ বিশ্ব খাদ্য দিবস