পুলিশের নথি অনুযায়ী, গ্রেপ্তার ছৈয়দুল বশরের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় পূর্বের পাঁচটি মামলা রয়েছে।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহজনক অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুজন পালিয়ে যান। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বের মামলার তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’, কেউ প্রমাণ দিতে পারলে জাতির কাছে ক্ষমা চাইবেন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ
নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২
এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হোক: তারেক রহমান