পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ওসির উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে ফেনী জেলার দাগনভূঞা থানা জামে মসজিদে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে মন্ত্রীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা শেষে মসজিদে উপস্থিত শতাধিক মুসল্লির মাঝে তাবারক বিতরণ করা হয়।
এ বিষয়ে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, ‘পরিবেশমন্ত্রী অসুস্থ। তিনি যেন মহান আল্লাহর অশেষ রহমতে দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা লাভ করে পুনরায় জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সে জন্যই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে আমরা সবাই তার আশু আরোগ্যের জন্য পরম করুণাময়ের দরবারে প্রার্থনা করছি।’

কক্সবাজারে ফের আবাসিক হোটেলে আগুন, প্রাণে বাঁচল ৩ শতাধি পর্যটক
তেঁতুলিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১১ বোতল ভারতীয় মদ জব্দ
সব বাপেরা চড়ের হাত শক্ত করেন, এদের গালগুলো ফাটায় ফেলতে হবে: আরজে কিবরিয়া