পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ঝাড়ুয়াপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল মদ উদ্ধার করা হয়।জব্দ করা মদের সিজার মূল্য ১৬ হাজার ৫০০ টাকা।
ব্যাটালিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়, জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

পুরাতন রমনা থানার সামনে মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ
কক্সবাজারে ফের আবাসিক হোটেলে আগুন, প্রাণে বাঁচল ৩ শতাধি পর্যটক
সব বাপেরা চড়ের হাত শক্ত করেন, এদের গালগুলো ফাটায় ফেলতে হবে: আরজে কিবরিয়া