নিষিদ্ধ আওয়ামিলীগের চালু করা অপসংস্কৃতি, জামায়াত শিবিরও চর্চা করছে,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
রবিবার (২৫ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, ‘আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীর মরদেহ জামায়াত শিবির তোপের মুখে ১৭ ঘণ্টা পর গভীর রাতে পরিবারের নারী সদস্যদের খোঁড়া কবরে দাফন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক পশারীর বাড়িতে তার মরদেহ দাফন সম্পন্ন করে পুলিশ। অথচ জামায়াত বলেছিল তারা নাকি তাদের শত্রুর সাথেও ইনসাফ করতে চায়, এই কেমন ইনসাফ তাদের?
তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আওয়ামিলীগের আমলে আমরা এমন দৃশ্য দেখেছিলাম। বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবরে ছাত্রলীগ নেতা রাব্বানীর নেতৃত্ব হামলা হয়েছিল। তাছাড়া ২০১৯ সালের ২২ জুন চট্টগ্রামের প্যারেড ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরীর জানাজায় হামলা করেছিল ছাত্রলীগ। এই দুইটা ঘটনাই চরম রাজনৈতিক অসভ্যতা। এমন সংস্কৃতি কারও জন্যই মঙ্গল নয়।’
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদেরজ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক বিরোধীতার নামে মৃত মানুষের সাথেও প্রতিহিংসামূলক আচরণ করতে হবে, এমনটা কাম্য নয়। বাস্তবতা হলো নিষিদ্ধ আওয়ামিলীগের চালু করা অপসংস্কৃতি, জামায়াত শিবিরও চর্চা করছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন অসভ্যতা আমরা আর দেখতে চাই না।’

সাবেক ছাত্রলীগ নেতার প্রভাবে দুর্নীতিবান্ধব উখিয়া ভূমি অফিস! টাকায় হয় ‘অসাধ্য সাধন’
বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছে: কর্নেল অলি
দ্রব্যমূল্যের চাপের পাশাপাশি চাঁদাবাজির কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে: জামায়াত আমির