রোববার, ২৫ অক্টোবর ২০২৬
Logo
×

সাবেক ছাত্রলীগ নেতার প্রভাবে দুর্নীতিবান্ধব উখিয়া ভূমি অফিস! টাকায় হয় ‘অসাধ্য সাধন’

Icon প্রথম সমাচার ডেস্ক

ছাত্র সমন্বয়কের বক্তব্য

জেলা ছাত্র সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহেদ বলেন, নাজির আলমগীর সাবেক ছাত্রলীগ নেতা। জুলাই-আগস্টে ছাত্র হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সাবেক সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমলের সুপারিশে ভূমি অফিসে তাঁর চাকরি হয়েছিল বলে তিনি দাবি করেন। আলমগীর যোগদানের পর থেকে সদর ও উখিয়া উপজেলা ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতি বেড়েছে বলেও তাঁর বক্তব্য।

শাহেদ বলেন, ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ এবং দুর্নীতির বিষয়গুলো তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

উখিয়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে নাজির আলমগীরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন, “উখিয়া উপজেলা ভূমি অফিসের অনিয়মের বিষয়ে আমি এইমাত্র অবহিত হলাম। তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, উখিয়া ভূমি অফিসের অনিয়ম ও ঘুষ লেনদেনের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী জমির মালিকেরা। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com