খুলনার রূপসায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় বিদ্যালয়ের শিক্ষক এসএম মাহাবুবুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে। এ মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন বিচারক।
সোমবার (২৬ অক্টোবর) খুলনা জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী আজমুন শিকদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ওই ছাত্রী বিদ্যালয়ে পড়ার সময় শিক্ষক মাহাবুবুর রহমানের কাছে প্রাইভেট পড়ত। এ সুযোগে শিক্ষক তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করা হতো বলে মামলায় উল্লেখ করা হয়।
একপর্যায়ে শিক্ষক বিয়ে করতে অস্বীকৃতি জানালে ২০২৪ সালের ২৪ জুলাই ওই ছাত্রী আত্মহত্যা করে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন।
মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত শিক্ষক মাহাবুবুর রহমানকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। একই সঙ্গে মামলার অপর দুই আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

‘জয় বাংলা স্লোগান’ নিয়ে আটক সেই দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ
সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে ’জয় বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর, জামিন পেলেন জামায়াত এমপির জামাতা মিজানুর