জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘আল্লাহর ওলি’ আখ্যা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর বোন হেনা পশারী। তবে তার ভাই কেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছিলেন, সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন তিনি।
গত রোববার (২৫ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক পশারীর বাড়িতে সাংবাদিকরা হেনা পশারীর সঙ্গে কথা বলেন। এসময় ভাইয়ের সাক্ষ্য দেওয়ার প্রসঙ্গ উঠলে তিনি জানান, ঘটনার সময় তিনি খুলনায় শ্বশুরবাড়িতে ছিলেন। পরে এ বিষয়ে ভাইয়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি। এমনকি বিষয়টি নিয়ে ভাইয়ের কাছে কিছু জানতেও চাননি তারা।
৫ আগস্টের পর তাদের বাড়িঘরে অগ্নিসংযোগের সময় তারা কোথায় ছিলেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হেনা পশারী বলেন, ‘আমরা আশপাশেই ছিলাম’।

বিদ্যুৎ খাতে লুটপাট করতেই আ.লীগ ইনডেমনিটি আইন পাশ করেছিল: রিজভী
কুয়াকাটায় জামায়াতের এমপির রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছে: রাশেদ খাঁন