বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের সঙ্গে স্পেন বিএনপির নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খান ও সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল।
মতবিনিময় সভায় প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম এবং নেতৃবৃন্দের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্পেন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি খোরশেদ আলম মজুমদার ,কাতালোনিয়া মহানগর বিএনপির সভাপতি শফিউল আলম শফি, স্পেন বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদ আলী প্রমুখ।
সভায় স্পেন বিএনপি, কাতালোনিয়া বিএনপি, বার্সেলোনা মহানগর বিএনপি এবং আলিকান্তে বিএনপি, পালমা মায়োর্কা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভাটি প্রবাসে বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য হিসেবে বিবেচিত হয়।
এছাড়াও, এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সৌজন্য বিনিময়ের মধ্য দিয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং বাংলা গণমাধ্যমের ভূমিকা জোরদারে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

যতটুকু ভুল করেছি সবকিছুই শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে চাই : রাকসু জিএস আম্মার
বাবার বিএনপি সদস্যপদ জালিয়াতি করে সার ডিলারশিপ নিলেন ছাত্রলীগ নেতা মোতালেব
প্রশাসনের নির্দেশের পরও মামলা করতে পারেননি কৃষক, বিএনপি নেতাদের বিরুদ্ধে বাধার অভিযোগ