বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সিরাজগঞ্জের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জেলা যুবদলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও দাবি করেন তাঁরা।

লালমনিরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
‘হয় অর্থ, নয় রক্ত’-চাঁদার দাবিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি
সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ